যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় নিহত-১
বেনাপোল প্রতিনিধি:বেনাপোল-যশোর মহাসড়কের শার্শার নাভারণে রিমন হাসান রাকিব (৩২) নামের একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এতে হাবিব (২৬) নামে অপরজন আহত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত রিমন হাসান রাকিব যশোর পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। আহত হাবিব যশোর শহরের হামিদপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ও হাবিব মোটরসাইকেল যোগে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাভারন নিউ মার্কেটের সামনে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রæতগামি একটি কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিবকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত হাবিব এর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নাভারন হাইওয়ে থানার এসআই সিদ্ধার্থ চ্যাটার্জি জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাওয়া হয়। ঘাতক কাভার্ড ভ্যানটি আটকের চেস্টা চলছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































